সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৩ ফেব্রæয়ারি) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১১ এর সহকারি পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত নাজির হোসেন ওরফে নাজির ২০১৬ সালের অক্টোবর মাসে মাদকদ্রব্যসহ গ্রেফতার হয়। পরে আসামী বিজ্ঞ আদালত থেকে জামিনে বের হয়ে দীর্ঘ ৬ বছর যাবত পিতার নাম পরিবর্তন করে আত্মগোপনে থাকে। এরই প্রেক্ষিতে বিজ্ঞ আদালত গ্রেফতারকৃত আসামীকে ৬ মাসের সাজা প্রদান করে। গ্রেফতারকৃত আসামীকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।