Logo
HEL [tta_listen_btn]

হোমনার নতুন ইউএনও ক্ষেমালিকা চাকমা

হোমনার নতুন ইউএনও ক্ষেমালিকা চাকমা

হোমনা সংবাদদাতা
কুমিল্লার হোমনায়নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমাকে ফুলেরতোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেনসংসদ সদস্য সেলিমা আহমাদ। আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে তাকে এ উপহার দেয়া হয়। বৃহস্পতিবার (২৩ ফেব্রæয়ারি)নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, সভার প্রধান উপদেষ্টা সেলিমা আহমাদ এমপি।
সভায় চুরি, ডাকাতি, মাদক, জুয়া, যানজট, অগ্নিকাÐ, বাল্যবিয়েসহ নানা বিষয়ে উদ্বেগ প্রকাশ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র এড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, সহকারি কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুল ইসলাম গণি, শাহজাহান মোল্লা, জসীম উদ্দীন সওদাগর, জালাল উদ্দিন খন্দকার, তাইজুল ইসলাম মোল্লা, মো. মোজাম্মেল হক ও মো. সাদেক সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হক সরকার ও থানা প্রেসক্লাব সভাপতি মো. কামাল হোসেন, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শিব্বির আহমেদ প্রমুখ। শেষে সংসদ সদস্য সেলিমা আহমাদ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমাকে ফুলেরতোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com