নিজস্ব সংবাদদাতা
নারায়নগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) নাজমুল হাসান সকল ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ সার্কেলের পুরস্কার পেয়েছেন, শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শেখ রিজাউল হক দিপু, শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন ফতুল্লা মডেল থানার হুমায়ুন কবির ও শ্রেষ্ঠ সহকারি উপ-পরিদর্শক (এএসআই) নির্বাচিত হয়েছেন ফতুল্লা মডেল থানার ওবায়েদুর ইসলাম পিপলু।
বুধবার (২২ ফেব্রæয়ারি) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাদের পুরস্কার দেয়া হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তাফা রাসেল জেলার শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ও শ্রেষ্ঠ এসআই’কে ওই সম্মাননা প্রদান করেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।