ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লার পাগলা থেকে ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, ফতুল্লা মডেল থানার পাগলার নয়ামাটি এলাকার মৃত শহিদুল্লার পুত্র মো. শুক্কুর (৩৫) ও আবুল মাতবরের পুত্র ফরহাদ মাতবর(২৭)। বুধবার (২২ ফেব্রæয়ারি) সকাল ৭টার দিকে তাদেরকে ফতুল্লার পাগলা বাজারস্থ সুন্দরবন রেস্টুরেন্টের সামনে থেকে গ্রেফতারকরা হয়। এসময় পুলিশ গ্রেফতারকৃতদের নিকট থেকে ১শ’ ১০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৭টার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পাগলা সুন্দরবন নামক রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে ১১০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ শুক্কুর ও ফরহাদকে গ্রেফতার করে।
এ বিষয়ে পুলিশ বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে বলে পুলিশ জানিয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।