রূপগঞ্জ সংবাদদাতা
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেদেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন অব্যাহত রয়েছে। দেশের এ উন্নয়ন অব্যাহত রাখতে চাইলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী। স্কুল, কলেজ, মাদ্রাসা, ব্রীজ-কালভার্ট, রাস্তাঘাটসহ সর্বক্ষেত্রে দেশের উন্নয়ন করে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক দেশের মানুষের কল্যাণের কথা ভাবেন। আওয়ামী লীগের সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষের কল্যাণ হয়, যার প্রমাণও শেখ হাসিনা রেখেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে পাতাল মেট্রোরেল উপহার দিয়েছেন। শিক্ষার্থীরা ১ জানুয়ারি বিনামূল্যে নতুন বই পাচ্ছে। শিক্ষার্থীরা উপবৃত্তি পাচ্ছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রæয়ারি) বিকালে রূপগঞ্জ উপজেলার আতলাশপুর এলাকায় ৬০নং আতলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের প্রকল্প করে তা বাস্তবায়ন করছেন। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেদেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন অব্যাহত রয়েছে। দেশের এ উন্নয়ন অব্যাহত রাখতে চাইলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। ৬০নং আতলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদুল বারী বকুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহেদা আখতার, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল হক ভুইয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মানজারী আলম টুটুল, ৬০নং আতলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি গাফ্ফার মোল্লা, রূপগঞ্জ উপজেলা যুবলীগের উপ-প্রচার সম্পাদক সামাউন মোল্লা, ৬০নং আতলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন সরকার, নারায়ণগঞ্জজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।