Logo
HEL [tta_listen_btn]

সাজাপ্রাপ্ত আসামী নাজির গ্রেফতার

সাজাপ্রাপ্ত আসামী নাজির গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৩ ফেব্রæয়ারি) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১১ এর সহকারি পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত নাজির হোসেন ওরফে নাজির ২০১৬ সালের অক্টোবর মাসে মাদকদ্রব্যসহ গ্রেফতার হয়। পরে আসামী বিজ্ঞ আদালত থেকে জামিনে বের হয়ে দীর্ঘ ৬ বছর যাবত পিতার নাম পরিবর্তন করে আত্মগোপনে থাকে। এরই প্রেক্ষিতে বিজ্ঞ আদালত গ্রেফতারকৃত আসামীকে ৬ মাসের সাজা প্রদান করে। গ্রেফতারকৃত আসামীকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com