ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লার চানমারি এলাকায় ছুরিকাঘাতে হত্যার পর ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই এর ঘটনায় ২জনকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ পিবিআই। গ্রেফতারকৃতরা হলো, সাগর ওরফে কুত্তা সাগর (২৩) ও বিশাল (২৪)। ১১ ফেব্রæয়ারি পিবিআই এর এসআই নজরুল ইসলাম তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে পিবিআই এর জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে তারা। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শামসুর রহমান ও মো. নুর মহসিনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। পিবিআই জানায়, ২০২২ সালের ১২ আগস্ট পুলিশ সুপার কার্যালয়ের ২শ’ গজ দূরে লিংক রোড থেকে ইসদাইর স্কুলের দিকে যেতে চানমারী এলাকায় ভোর ৫টার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা এক ব্যাটারিচালিত অটোরিকশা আটকে চালককে একাধিক ছুরিকাঘাত করেন। এতে ওই রিকশাচালক ঘটনাস্থলেই মারা যান। এরপর দুর্বৃত্তরা অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে আসামীরা রিকশাটি মো. হাসান নামের এক ব্যক্তির কাছে ৩০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। ইতোমধ্যে হত্যার কাজে ব্যবহৃত সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।