নিজস্ব সংবাদদাতা
চলমান দেশের আর্থ-সামাজিক, শিক্ষা ও রাজনৈতিক সংকট নিরসনে খেলাফত মজলিসের ৮ দফা দাবি বাস্তবায়নে খেলাফত মজলিসের দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে। শনিবার (২৫ ফেব্রæয়ারি) বাদ আসর খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখার উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে ডিআইটি মসজিদ পর্যন্ত এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আলেমদের মুক্তি ও অবিলম্বে নিরপেক্ষ নির্বাচন দেয়া সহ খেলাফত মজলিস ঘোষিত ৮ দফা মেনে নেয়ার দাবিতে বিভিন্ন ¯েøাগান দেয়া হয়। খেলাফত মজলিসের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও মহানগর সভাপতি ডাঃ শরীফ মোহাম্মদ মোসাদ্দেকের নেতৃত্বে উক্ত মিছিলে অংশগ্রহণ করেন, সংগঠনের যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি এবিএম সিরাজুল মামুন, জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ সাধারণ সম্পাদক মাওলানা আহমদ আলী, মহানগর সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সহ-সাধারণ সম্পাদক হাফেজ কবির হোসাইন, নুর মোহাম্মদ খান, হানিফ কবির বাবুল, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী আব্বাস সিকদার, মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, মহানগর ছাত্র মজলিসের সভাপতি শরীফ মাহমুদ প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।