Logo
HEL [tta_listen_btn]

ফতুল্লায় চাঁদাবাজ রাজু গ্রেফতার

ফতুল্লায় চাঁদাবাজ রাজু গ্রেফতার

ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লায় অটোরিকশা থেকে চাঁদা আদায়ের অভিযোগে মোঃ রাজু (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ ফেব্রæয়ারি) সকালে পঞ্চবটি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরআগে বৃহস্পতিবার (২৩ ফেব্রæয়ারি) রাতে ফতুল্লা মডেল থানার আলীগঞ্জের মো. রানা বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় চাঁদাবাজী মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পঞ্চবটি রোড এলাকায় প্রতিটি অটোরিকশা থেকে ৩০ টাকা করে চাঁদা আদায় করে আসছিলো। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এবং বিকেল ৪টার দিকে বাদি তার অটোরিকশা নিয়ে পঞ্চবটি বাসস্ট্যান্ড এলাকায় গেলে অটোরিকশা চাঁদা বাবদ জোর করে একশ’ করে মোট দুইশ’ টাকা নিয়ে যায়। পরবর্তীতে সন্ধ্যা অনুমান ৬টার সময় পঞ্চবটি বাসস্ট্যান্ড এলাকায় পুনরায় টিপ মারার জন্য গেলে অভিযুক্ত আসামীরা বাদির নিকট থেকে ১শ’ টাকা দাবি করে। বাদি টাকা প্রদানে অস্বীকার করলে অভিযুক্তরা তাকে মারধর করে সাথে থাকা ৯শ’ ৭০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রেজাউল করিম জানায়, মামলা হয়েছে। মামলার এজাহারনামীয় আসামী রাজুকে শুক্রবার ভোর সকালে পঞ্চবটি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com