বন্দর সংবাদদাতা
বন্দরে এক যুবতীকে গণধর্ষণের পর স্বর্ণালংকার ও মোবাইল সেট ছিনিয়ে নেয়ার অভিযোগে ৩ ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ ফেব্রæয়ারি) বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, বন্দরের দড়িসোনাকান্দা এলাকার কাওছারের ছেলে আরমান(২৩) একই এলাকার গফুর মিয়ার ছেলে ইয়াছিন (২০) ও রূপালী আবাসিক এলাকার মানিক চাঁনের ছেলে বাক্কা ওরফে আবু বক্কর সিদ্দিক (২২)। ১৪ ফেব্রæয়ারি রাত প্রায় ৮টায় বন্দর উপজেলার হাজীপুর ট্রেনিং সেন্টারের পশ্চিম পাশের্^ বিলে মধ্যে ওই গণধর্ষণের ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী যুবতী বাদি হয়ে আটককৃত ৩ ধর্ষকসহ ৪ জনের নাম উল্লেখ করে ও আরো ১ জনকে অজ্ঞাতনামা আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত ৩ ধর্ষককে বন্দর থানা পুলিশ জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে।
ধর্ষণের শিকার যুবতী জানান, ১৪ ফেব্রæয়ারি বন্দরের সোনাকান্দা এলাকায় তার বান্ধবীর বাড়িতে বেড়াতে যাওয়ার পথে বন্দর হাজীপুর ট্রেনিং সেন্টারের সামনে আসলে আকাশ, মাঠা, আরমান ও বাক্কা নামের ৪ যুবক তার পথরোধ করে। এসময় তারা তাকে জোরপূর্বক হাজীপুর ট্রেনিং সেন্টারের পাশের বিলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এরপর ধর্ষণকারীরা তার গলার চেইন, আংটি, কানের দুলসহ ১ ভরি ৮ আনা ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়।এ ব্যাপারে বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ৩ ধর্ষককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।