Logo
HEL [tta_listen_btn]

হোমনা উপজেলা প্রেসক্লাবে  উপ-সচিব এসএম নজরুল

হোমনা উপজেলা প্রেসক্লাবে  উপ-সচিব এসএম নজরুল

হোমন সংবাদদাতা
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব এসএম নজরুল ইসলাম শনিবার (২৫ ফেব্রæয়ারি) দুপুরে কুমিল্লার হোমনা উপজেলা প্রেসক্লাব আকস্মিক পরিদর্শন করেন। এসময় তাকে স্বাগত জানান প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও সহ-সাংগঠনিক সম্পাদক মোরশিদ আলম। উপ-সচিবের সঙ্গে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা, সহকারি কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, পৌর মেয়র এড. মো. নজরুল ইসলাম, জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. মজিবুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম। উপজেলা প্রেসক্লাব পরিদর্শন কালে উপ-সচিব এসএম নজরুল ইসলাম বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা রয়েছে। তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরার আহŸান জানান। সরকারের উপ-সচিব প্রশাসনকেও সাংবাদিকদের কাজে সর্বাত্মক সহযোগিতার কথা বলেন। পরে প্রেসক্লাব সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু প্রশাসনের কাছে উপজেলা প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখার আহŸান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com