Logo
HEL [tta_listen_btn]

জোহা পরিবারের কাছে আমরা ঋণী – এড. খোকন সাহা

জোহা পরিবারের কাছে আমরা ঋণী – এড. খোকন সাহা

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, আমাদের প্রজন্ম বলেন বা বর্তমান প্রজন্ম বলেন আমার নেতা একেএম শামসুজ্জোহার নাম শুনে নাই এমন লোক পাওয়া যাবে না। সবাই আমার নেতাকে চেনেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই পরিবারের কাছে আমরা ঋণী। ভাষা আন্দোলনের অগ্র সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,স্বাধীনতা (মরনোত্তর) পদকপ্রাপ্ত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রয়াত সাবেক সংসদ সদস্য একেএম শামসুজ্জোহার ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার (২৪ ফেব্রæয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডের মিজমিজি পশ্চিম পাড়া মাদ্রাসা রোড এলাকায় এ আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. নুরুল ইসলামের সভাপতিত্বে ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জি.এম আরমান, এনসিসি কাউন্সিলর ও মহানগর আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব মতিউর রহমান মতি, নারায়ণগঞ্জ মহানগর তাঁতীলীগের আহবায়ক চৌধুরী এইচ.এম ফারুক সাহেদ,কৃষকলীগ নেতা আব্দুল হাকিম, আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন (পাগলা), মো. আব্দুর রহমান, এস.এম নয়নসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এড. খোকন সাহা বলেন, আমার প্রিয় নেতা শামসুজ্জোহার চোখের দিকে তাকিয়ে আমরা কথা বলতাম না। তার পায়ের দিকে তাকিয়ে আমরা কথা বলেছি। তার ছেলে একেএম শামীম ওসমান আমার ছোট বেলার বন্ধু। আমার নেতার আদর্শ এখনো মেনে চলি। তিনি বঙ্গবন্ধুর পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন যখন পাক-হানাদার বাহিনী এ্যাটাক করেছিলেন। তিনি আরো বলেন, পাকিস্তান একটি যুদ্ধাপরাধী দেশ। তারা আমাদের ৩০ লাখ মানুষকে হত্যা করেছিলেন। আমার নেত্রী ৫ ওয়াক্ত নামাজ পড়েন। তার জন্য আপনারা দোয়া করবেন। তিনি বেঁচে থাকলে এই দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করবেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর পরিবারের নিহত সদস্যদের ও প্রয়াত সাবেক সংসদ সদস্য একেএম শামসুজ্জোহার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com