Logo
HEL [tta_listen_btn]

বন্দরে প্রানিসম্পদ প্রদর্শনী

বন্দরে প্রানিসম্পদ প্রদর্শনী

বন্দর সংবাদদাতা
বন্দরে প্রানিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রানিসম্পদ প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রæয়ারি) বন্দর সমরক্ষেত্র-৭১ মাঠে দিনব্যাপী এ প্রানিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রানিসম্পদ উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এম.এ রশীদ বলেন, অনেক খামারী প্রানিসম্পদ অধিদপ্তরের নিবন্ধিত না। সে কারণে তারা সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। বেশী বেশী করে প্রদর্শনীর আয়োজন করলে আমাদের খামারীরা বেশ উপকৃত হবে। প্রানিসম্পদ প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বি.এম. কুদরত এ খুদা। পশুসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা প্রানিসম্পদ অফিসার ডা. সরকার আশ্রাফুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু জাফর, সমাজ সেবক ও শিল্পপতি চাঁন মিয়া, এসএস কেটেলের মালিক স্বপন মিয়াসহ ৪০ জন খামারী বিভিন্ন জাতের পশুপাখি নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com