নিজস্ব সংবাদদাতা
বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগ এনে অবস্থান নিয়ে শান্তি সমাবেশ কর্মসূচি করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ। শনিবার (২৫ ফেব্রæয়ারি) বিকেল সাড়ে ৪টায় শহরের ২নং রেলগেট এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা সোয়া ৫টায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ থাকার আহŸান জানান দলীয় নেতাকর্মীদের। নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনুর সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল। এসময় আরও বক্তব্য রাখেন, জেলা শ্রমিকলীগের আহŸায়ক আব্দুল কাদিরসহ নেতৃবৃন্দ। সমাবেশে মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু বলেন, যুবলীগ যতদিন থাকবে নারায়ণগঞ্জের রাজপথে বিএনপি ও জামায়াতকে আন্দোলনের নামে নৈরাজ্য করতে দেয়া হবে না। আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা শেখ হাসিনার টার্নেলের মধ্য দিয়ে যাবেন নাকি বিএনপির নৈরাজ সইবেন। সমাবেশে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল বলেন, আমরা শান্তপূর্ণ কর্মসূচি পালন করছি। বিএনপি মাথা চারা দিয়ে উঠলে তাদের গর্দান কেটে দেয়ার ক্ষমতা আমাদের আছে। আমরা নারায়ণগঞ্জের মাটিতে ঐক্যবদ্ধ আছি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।