Logo
HEL [tta_listen_btn]

রূপগঞ্জ ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে তান্ডব  ৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ\ ১১ লাখ টাকাসহ ৮ ভরি স্বর্ণ লুট 

রূপগঞ্জ ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে তান্ডব  ৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ\ ১১ লাখ টাকাসহ ৮ ভরি স্বর্ণ লুট 

রূপগঞ্জ সংবাদদাতা
রূপগঞ্জে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে তান্ডব চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা ফাঁকা গুলি বর্ষণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। বাড়িতে ঢুকে হামলা ভাংচুর ও লুটপাট চালায়। বৃহস্পতিবার (২৩ ফেব্রæয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মিঠাবো এলাকায় এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ নেতা ও ভুলতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু দাউদ মোল্লা জানান, রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে আমাকে হত্যার উদ্দেশ্যে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজিন আহমেদ খান রিয়াজের নেতৃত্বে রাশেদ, আলামিন, আলিফ, আলিনুর, মাসুদ, শরীফসহ ৩৫ থেকে ৪০ জনের একদল মোটরসাইকেল যোগে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমার মিঠাবোর বাড়ির সামনে অবস্থান নেয়। এসময় অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে ৫/৬ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। যা সিসি ক্যামেরায়ও প্রমাণিত। পরে ঘরের ভিতরে প্রবেশ করে আমার স্ত্রী হোসনেয়ারা বেগমের মাথায় পিস্তল ঠেকিয়ে আলমারির চাবি কেড়ে নেয়। পরে আলমারিতে থাকা ১১ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণ লুট করে। এসময় ঘরে থাকা টেলিভিশনসহ আসবাবপত্র ভাংচুর করে। লুটপাট শেষে আমাকে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে বিরদর্পে চলে যায়। আবু দাউদ মোল্লা অভিযোগ করে আরো বলেন, আমিতো নৌকার রাজনীতি করি। আর একটি পক্ষের সঙ্গে আওয়ামীলীগের রাজনীতি করি বিধায় পূর্ব পরিকল্পিতভাবে এ ধরনের নেক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। আমি এর দৃষ্টান্ত বিচার দাবি করছি। আবু দাউদ মোল্লার স্ত্রী হোসনেয়ারা বেগম বলেন, আমার স্বামী হাটাবো বাজারে থাকায় প্রাণে বেঁচে যায়। সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালিয়েছে। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ব্যাপারে যোগাযোগ করা হলে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজিন আহমেদ খান রিয়াজ বলেন, আমরা হাটাবোর একটি প্রোগ্রামে মিছিল নিয়ে শোডাউন করতে করতে যাচ্ছিলাম। আবু দাউদ মোল্লার বাড়ির সামনে আমরা থেমেছিলাম এবং সঙ্গে সঙ্গে স্থান ত্যাগ করেছি। গুলি, হামলা, ভাংচুর ও লুটপাটের মতো কোন ঘটনা ঘটেনি। ছাত্রলীগকে কলঙ্কিত করার জন্য এ ধরনের ঘটনা সাজানো হয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com