সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
র্যাব-১১ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৪ ফেব্রæয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকা হতে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোহাম্মদ আলী (৪৩) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মোহাম্মদ আলীসিদ্ধিরগঞ্জ থানারমিজমিজি বাতেনপাড়া এলাকার দুদু মিয়ার ছেলে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোহাম্মদ আলী (৪৩) সিদ্ধিরগঞ্জ থানারমিজমিজি বাতেনপাড়া এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃত আসামী ২০১৭ সালের অক্টোবর মাসে নিষিদ্ধ মাদকদ্রব্যসহ গ্রেফতার হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী বিজ্ঞ আদালত হতে জামিনে বের হয়ে দীর্ঘ ৫ বছর যাবত আত্মগোপনে থাকে। এরই প্রেক্ষিতে বিজ্ঞ আদালত গ্রেফতারকৃত আসামীকে ২০২২ সালের ২৬ অক্টোবর ২ বছরের সাজা প্রদান করে। গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল আসামীর অবস্থান শনাক্ত পূর্বক গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।