Logo
HEL [tta_listen_btn]

সোনারগাঁয়ে তিতাসের অভিযান – ৪ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 

সোনারগাঁয়ে তিতাসের অভিযান – ৪ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 

সোনারগাঁ সংবাদদাতা
সোনারগাঁয়ে প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধ গ্যাস সংযোগের ব্যাপক ছড়াছড়ি। তিতাসের ভ্রাম্যমাণ আদালত দফায় দফায় অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করলেও প্রভাবশালীদের কারণে বন্ধ হচ্ছে না অবৈধ গ্যাস ব্যবহার। বৃহস্পতিবার (২৩ ফেব্রæয়ারি) তৃতীয় দফায় আরও ৪ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এর ফলে বছরে সরকারের ৫ কোটি টাকা রাজস্ব আয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইব্রাহীমের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁ পৌরসভার নোয়াইল, রাইজদিয়া, বালুয়াদীঘির পাড়, সনমান্দি ও হামছাদী এলাকায় অভিযান পরিচালিত হয়। এসময় প্রায় ৮ কিলোমিটার এলাকা বিস্তৃত ৫টি গ্রামের ২ হাজার বাড়ির ৪ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিপুল সংখ্যক অবৈধ পাইপ ও রাইজারজব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনারগাঁ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ ইব্রাহীম বলেন, আমরা ৪ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছি। ফলে বছরে সরকারের ৫ কোটি টাকা রাজস্ব আয় হবে। অবৈধ সংযোগ প্রদানকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোং লিমিটেডের মেঘনাঘাট জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মনিরুজ্জামান পলাশ বলেন, অত্যন্ত নি¤œমানের ঝুঁকিপূর্ণ পাইপ ও রাইজার ব্যবহার করে এই অবৈধ সংযোগগুলো স্থাপন করা হয়েছিল। অবৈধভাবে গ্যাস ব্যবহার না করতে এলাকাবাসীর প্রতি আহবান জানান তিতাসের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com