Logo
HEL [tta_listen_btn]

হযরত আলী হত্যামামলা……ঘাতক রাজীব র‌্যাবের কব্জায়

হযরত আলী হত্যামামলা……ঘাতক রাজীব র‌্যাবের কব্জায়

ফতুল্লা সংবাদদাতা
ঘুরতে যাওয়ার কথা বলে হযরত আলী (২০) নামে এক যুবককে হত্যা করে তারই বন্ধুরা। সেই ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২৪ ফেব্রæয়ারি) ফতুল্লার মাসদাইর কবরস্থানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম রাজীব। সে জামালপুর জেলার মেলান্দহের পটলপাড়া এলাকার মৃত আয়নালের ছেলে। এ ঘটনায় আগে মো. জুবায়েত ইসলাম (১৯), মো. রিফাত (১৮) ও মো. সজল (১৮) নামের আরও ৩ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১১ এর সহকারি পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। র‌্যাব জানায়, ২০২২ সালের ৫ ডিসেম্বর বন্ধুদের সাথে লঞ্চে করে মতলবের বেলতলী লেংটার মাজারে যাচ্ছিলেন হযরত আলী। এসময় হটাৎ ধলেশ্বরী ও মেঘনার মাঝামাঝি স্থানে টয়লেটে গিয়ে পা পিছলে নদীতে পড়ে তলিয়ে যায় ওই তরুণ। এমনটাই জানায় তার সাথে থাকা বন্ধুরা। পরে গজারিয়া কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ নদীতে উদ্ধার তৎপরতা চালালেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। ঘটনার ৩ দিন পর ৮ ডিসেম্বর দুপুরে সোনারগাঁ থানার শম্ভুপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ চর হোগলা মেঘনা নদীর কিনারে কচুরিপানার ভিতর থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে হযরত আলীর লাশ শনাক্ত করে তার বাবা। পরবর্তীতে কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ি লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এদিকে, ময়নাতদন্তের রিপোর্ট আসা মাত্র বেরিয়ে আসে আসল রহস্য। রিপোর্ট অনুযায়ী, হযরত আলীর মৃত্যু পা পিছলে নদীতে পড়ে হয়নি। তাকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনাগত কার্যক্রমের জন্য বন্দর কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com