Logo
HEL [tta_listen_btn]

নিখোঁজ ক্যামব্রিয়ান শিক্ষার্থী সুস্মিত সাহার লাশ উদ্ধার

নিখোঁজ ক্যামব্রিয়ান শিক্ষার্থী সুস্মিত সাহার লাশ উদ্ধার

ফতুল্লা সংবাদদাতা
চাঁদপুরে মেঘনা নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সুস্মিত সাহা (১৫) এর লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। রোববার (২৬ ফেব্রæয়ারি) সকাল ৮টার দিকে লাশটি ভেসে ওঠে। এরআগে, ২৩ ফেব্রæয়ারি দুপুরে মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটন কেন্দ্রে বনভোজনে যায় নারায়ণগঞ্জের ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। ওই পর্যটন কেন্দ্র এলাকার পাশে মেঘনায় সাঁতার কাটতে নেমে দুই শিক্ষার্থী ডুবে যায়। এরমধ্যে শাহরিয়ার ইসতিহাক ওরফে শামস (১৬) নামের এক শিক্ষার্থীর লাশ কিছু পরেই ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে সুস্মিত সাহা নিখোঁজ ছিল। সুস্মিত সাহা ফতুল্লা থানার রূপায়ণ টাউন এলাকার বাসিন্দা। তার বাবার নাম সুধাংশু সাহা। এক ভাই ও এক বোনের মধ্যে সুস্মিত বড়। বিষযটি নিশ্চিত করে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান, রোববার সকালে মেঘনা নদী হতে সুস্মিত সাহার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ মোহনপুর নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, আইনি প্রক্রিয়া শেষে সুসমিতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তার বাবা লাশ নিতে এসেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com