Logo
HEL [tta_listen_btn]

অভিমানী স্বামীর আত্মহত্যা

অভিমানী স্বামীর আত্মহত্যা

আড়াইহাজার সংবাদদাতা
আড়াইহাজারে স্ত্রীর সঙ্গে অভিমান করে জুলহাস (৩০) নামে এক স্বামী আত্মহত্যা করেছে। সোমবার (২৭ ফেব্রæয়ারি) সকালে উপজেলার কালাপাহাড়িয়ার ঝাউকান্দী পশ্চিমপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত জুলহাস উপজেলার মৃত আব্দুল মালেকের ছেলে। এ ঘটনায় বোন জামাই আব্দুল বাতেন থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন। আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা যায়, জুলহাস ৫ থেকে ৬ মাস আগে নিজ গ্রামে বিয়ে করে। বিয়ে নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন সময় ঝগড়াঝাটি লেগে থাকতো। তার স্ত্রী ৩ থেকে ৪ দিন আগে বাবার বাড়ি চলে যায়। জুলহাস কয়েকবার তাকে আনতে গেলে সে আসেনি। এই বিষয় নিয়ে বাড়িতে পারিবারিকভাবে অন্য সদস্যদের সঙ্গে মনোমালিন্য হলে অন্যদিনের ন্যায় নিজের ঘরে ঘুমিয়ে পড়ে সে। বাড়ির অন্য লোকজন ঘুমিয়ে পড়লে তার স্ত্রী ও বাড়ির লোকজনের সঙ্গে অভিমান করে রাতের কোনো এক সময় সকলের অজান্তে তার বসত ঘরের বাঁশের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন সকালে ডাকাডাকি করে দরজা না খুললে তখন ঘরের ফাঁকা জায়গা দিয়ে দেখা যায় গলায় ফাঁস লাগোনো ঝুলন্ত লাশ। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com