Logo
HEL [tta_listen_btn]

প্যারাডাইজ শ্রমিকদের বিক্ষোভ

প্যারাডাইজ শ্রমিকদের বিক্ষোভ

ফতুল্লা সংবাদদাতা
১৮ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে প্যারাডাইজ ক্যাবলস লিমিটেডের শ্রমিকরা। রোববার (২৬ ফেব্রæয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে প্যারাডাইজ ক্যাবলস লিমিটেড শ্রমিক ইউনিয়নের ব্যানারে তারা এ বিক্ষোভ সমাবেশ করেন।সমাবেশে শ্রমিকরা জানান, ফতুল্লার কুতুবআইলে অবস্থিত প্যারাডাইজ ক্যাবলস লিমিটেডে প্রায় ২৬০ জন শ্রমিক দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। কিন্তু মালিকপক্ষ ১৮ মাস ধরে তাদের কোন বেতন-ভাতা দিচ্ছেন না। এতে অনাহারে, অর্ধাহারে তারা দুর্বিষহ জীবন-যাপন করছেন। কারখানাটির মালিক ৪ ভাইয়ের অভ্যন্তরীণ কোন্দলের কারণে শ্রমিকদের বেতন-ভাতা আটকে আছে অভিযোগ করে তারা আরও বলেন, হয় তারা শ্রমিকদের নিয়মিত বেতন দিয়ে কারখানা চালু রাখুক, নয়তো আইন অনুযায়ী বকেয়া বেতন-ভাতা পরিশোধ করে কারখানা বন্ধ করে দিক। কিন্তু তারা দু’টির একটিও করছেন না। অবিলম্বে এ বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করলে শ্রমিক ট্রেড ইউনিয়নগুলোর নেতাদের নিয়ে কারখানাটির বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারী দেন শ্রমিক নেতারা। প্যারাডাইজ ক্যাবলস লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রাসেলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম হোসেন, নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্যারাডাইজ ক্যাবলস লিমিটেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজমুল হক ও সহ-সভাপতি মো. সেলিম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com