বন্দর সংবাদদাতা
বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে নারী মাদক ব্যবসায়ীসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এসময় গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১ কেজি ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। রোববার (২৬ ফেব্রæয়ারি) বিকেলে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের পূর্ব হাজীপুর ও রাতে একই ইউনিয়নের ১নং মাধবপাশা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, বন্দর থানার ২১নং ওয়ার্ডের বন্দর শাহীমসজিদ এলাকার মৃত দরবেশ আলীর ছেলে মোজাম্মেল হক (৩২) ও বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ১নং মাধবপাশা এলাকার মৃত মনা শেখ মিয়ার মেয়ে নারী মাদক ব্যবসায়ী পারভিন (৪৮)। বন্দরে পৃথক দু’টি স্থান থেকে দেড় কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ বাদি হয়ে বন্দর থানায় মাদক আইনে পৃথক দু’টি মামলা রুজু করেছে। থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার এসআই আব্দুল বারেক হাওলাদার ও তার সঙ্গীয় ফোর্স রোববার বিকেলে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের পূর্ব হাজীপুর এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালায়। পরে পুলিশ উল্লেখিত এলাকার জনৈক মনসুর মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মোজাম্মেল হক নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও বন্দর থানার অপর এসআই শওকত আলীসহ সঙ্গীয় ফোর্সসহ রোববার রাতে ১নং মাদবপাশা এলাকায় অভিযান চালিয়ে ৫শ’ গ্রাম গাঁজাসহ চিহ্নিত নারী গাঁজা ব্যবসায়ী পারভিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ২ মাদক ব্যবসায়ীকে পৃথক মাদক মামলায় সোমবার (২৭ ফেব্রæয়ারি) দুপুরেআদালতে প্রেরণ করেছে পুলিশ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।