ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লায় একটি আবাসিক এলাকায় দুই শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার (২৭ ফেব্রæয়ারি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিনের নেতৃত্বে ফতুল্লার ভূঁইগড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ২৬টি বাড়ির দুই শতাধিক অবৈধ চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ পাইপ ও রাইজার। ইলোরা ইয়াসমিন জানান, মাদানীনগর আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করা হচ্ছে। ইতোপূর্বে দু’বার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও প্রভাবশালীরা পুনরায় সংযোগ স্থাপন করছে। পরে যাতে আর অবৈধ সংযোগ নিতে না পারে তার জন্য তিতাসের মূল বিতরণ সংযোগটি সিলগালা করে দেয়া হয়েছে। এছাড়া অবৈধ সংযোগ স্থাপনকারীদের চিহ্নিত করে তাদের নামে আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।