দেশের আলো ডেস্ক
যাত্রাবাড়ী এলাকা থেকে ৬০ কেজি গাঁজাসহ মো. আব্দুর রশিদ মামুন (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১০। রোববার (২৬ ফেব্রæয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৮ লাখ টাকা মূল্যের ৬০ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ, ২টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৫শ’ ৮০ টাকা জব্দ করা হয়। র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী পেশাদার মাদক কারবারি। সে বেশ কিছুদিন ধরেই দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্য মাদকদ্রব্য সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।