বন্দরসংবাদদাতা
বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় মারুফ (১৬) নামে এক দাখিল পরীক্ষার্থী মারাত্মক ভাবে জখম করার খবর পাওয়া গেছে। এ ঘটনায় উত্তেজিত জনতা হামলাকারী বখাটে সন্ত্রাসী রাজ (১৮) কে গণপিটুনি দিয়ে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার (২৮ ফেব্রæয়ারি) দুপুর ১টায় বন্দর উপজেলার কলাগড়াছিয়া ইউনিয়নের ঘারমোড়া ঈদগাহ মাঠে এই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। আহত মাদ্রাসা ছাত্র মারুফ বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ ইসলামপুর এলাকার রমজান আলী মিয়ার ছেলে। সে বিশ^নবী (সা.) ইসলামিয়া মাদ্রাসার ১০ম শ্রেণিতে অধ্যয়নরত বলে জানা গছে। স্থানীয় এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় মাদ্রাসা ছাত্র মারুফকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রæত ঢামেক হাসপাতালে প্রেরণ করেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মদনগঞ্জ ইসলামপুর এলাকার মাদ্রাসা ছাত্র মারুফের সাথে চর-ঘারমোড়া এলাকার ডিউক মিয়ার বখাটে ছেলে রাজের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে রাজ ক্ষিপ্ত হয়ে ধারালো চাপাতি দিয়ে মাদ্রাসা ছাত্রের মাথায় এলোপাথাড়িভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালানো চেষ্টা করে। এসময় এলাকাবাসী দ্রæত ঘটনাস্থলে এসে হামলাকারী রাজকে আটক করে গণপিটুনি দিয়ে দুপুর আড়াইটায় মদনগঞ্জ ফাঁড়ি পুলিশের কাছে সোপর্দ করে। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর ছিদ্দিক জানান, মাদ্রাসা ছাত্রের জখমের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকাবাসী হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।