নিজস্ব সংবাদদাতা
ফল প্রকাশের ৪ ঘণ্টার মাথায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রæয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হলেও বিকেল থেকে তা আর পাওয়া যাচ্ছে না। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, কোডিং এ গুরুতর ভুল হওয়ায় তা সংশোধনের কাজ চলছে। দ্রæত সময়ে ফল প্রকাশ করা হবে এমন বার্তা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে মোবাইল ফোন নন্বরে যোগাযোগ করা হলেও তিনি ফোন কল রিসিভ করেননি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, এ বিষয়ে তাকে কিছুই জানানো হয়নি। মঙ্গলবার (২৮ ফেব্রæয়ারি) দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এ ফলাফল প্রকাশ করেন।সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন, মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতসহ কর্মকর্তাবৃন্দ। সংবাদ সম্মেলনে জানানো হয়, ৫ম শ্রেণিতে ৮২ হাজার ৩শ’ ৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এরমধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার, যা আগে ছিল ২২ হাজার এবং সাধারণ কোটায় ৪৯ হাজার ৩শ’ ৮৩ জন, যা আগে ছিল ৩৩ হাজার। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ৮ম শ্রেণি পর্যন্ত বৃত্তি পাবে।
বৃত্তি পরীক্ষার ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট িি.িফঢ়ব.মড়া.নফ এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইট িি.িসড়ঢ়সব.মড়া.নফ এবং স্থানীয়ভাবে বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় এবং উপজেলা/থানা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে পাওয়া যাবে। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ২০২০ ও ২০২১ সালে কোভিড-১৯ পরিস্থিতির কারণে প্রাথমকি শিক্ষা সমাপনী পরীক্ষা না হওয়ায় প্রাথমিক বৃত্তি দেয়া সম্ভব হয়নি। ২০২২ সালের ২৮ নভম্বের প্রাথমিক ও গণশক্ষিা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় ২০২২ সাল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়। ৩০ ডিসেম্বর একযোগে সারাদেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুসারে ২০ শতাংশ শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলা, প্রাথমিক গণিত, ইংরেজি ও প্রাথমিক বিজ্ঞান এ ৪টি বিষয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট নম্বর ছিল ১০০ ও সময় ছিল দু’ঘণ্টা। এবারের বৃত্তি পরীক্ষায় ৪ লাখ ৮৩ হাজার ৭শ’ ৫৯ জন শিক্ষার্থী অংশ নেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।