রূপগঞ্জ সংবাদদাতা
রূপগঞ্জে আড়িয়াব এলাকায় বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি বসতঘর পুড়ে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৮ ফেব্রæয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক, সহকারি কমিশনার (ভূমি) কামরুল হাসান মারুফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুল ইসলাম, সাংবাদিক এসএম শাহাদাত প্রমুখ। উল্লেখ্য, শনিবার (২৫ ফেব্রæয়ারি) রাত আড়াইটার দিকে উপজেলার তারাব পৌরসভার আড়িয়াব এলাকার সাইফুল ইসলাম ও আশরাফ আলী খানের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে সাইফুলের বাড়ির ৭টি ভাড়াটিয়াঘর ও আশ্রাব আলী খানের বাড়ির ৩টি ভাড়াটিয়াঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া নগদ ৮ লাখ টাকা ও ৭ভরি স্বর্ণালংকার পুড়ে ছাই হয়ে যায়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।