আড়াইহাজার সংবাদদাতা
আড়াইহাজারে এইচপি কেমিক্যালে অগ্নিকান্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ। ৩ সদস্য বিশিষ্ট কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে নির্দেশ দেয়া হয়েছে। কমিটিতে প্রধান করা হয়েছে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মল্লিককে। এরআগে মঙ্গলবার (২৮ ফেব্রæয়ারি) দুপুর দেড়টায় ভুলতা-আড়াইহাজার আঞ্চলিক মহাসড়কের তিনগাঁও নামক স্থানে এইচপি ক্যামিকেল ফ্যাক্টরীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ফ্যাক্টরীটি বন্ধ থাকাবস্থায় ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা। পরে বিভিন্ন স্থানে ফোন করলে ফায়ার সার্ভিসের আড়াইহাজার, রূপগঞ্জ এবং মাধবদীর ১২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। হাইড্রোজেন পার অক্সাইড তৈরির কারখানা হওয়ায় এর ভেতরে শুধু ওই পদার্থ তৈরির সরঞ্জাম ও কেমিক্যালে ভর্তি ছিল। তাই মুহূর্তেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। তবে কারখানার শ্রমিকদের এ দিন বিশেষ ছুটি থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।