আড়াইহাজার সংবাদদাতা
আড়াইহাজারে গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ ৫ ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১১। মঙ্গলবার (২৮ ফেব্রæয়ারি) আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরীঘাট ফল মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১ কেজি ৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় র্যাব। গ্রেফতারকৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়া ভাঞ্ছারামপুরের মধ্যপাড়া শরিফপুর গ্রামের মৃত ছন্দু বেপারীর ছেলে মো. কুদ্দুছ মিয়া (৬৫), বরিশাল কাউনিয়ার গুচ্ছ গ্রাম এলাকার মৃত মান্নান হাওলাদারের ছেলে মো. সুমন হাওলাদার (৪০), ব্রাহ্মণবাড়িয়া কসবার শিমরাইল এলাকার মৃত শাহজাহানের ছেলে মো. কুদ্দুছ (৪০), আড়াইহাজার উপজেলার বিশনন্দী কড়ইতলা এলাকার মৃত আব্বাস আলী ফকিরের ছেলে আবুল কালাম (৩৬) ও আড়াইহাজার উপজেলার বিশনন্দী শরিফপুর এলাকার মৃত বদিউজ্জামানের ছেলে মো. ইজ্জত আলী (৬০)। র্যাব-১১ এর সহকারি পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত অভিনব কৌশলের মাধ্যমে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা বহন করে নারায়ণগঞ্জসহ এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীদের আড়াইহাজার থানায় সোপর্দ করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।