আড়াইহাজার সংবাদদাতা
আড়াইহাজারে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১১। মঙ্গলবার (২৮ ফেব্রæয়ারি) আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরীঘাটে চেকপোস্ট স্থাপন করে তাকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতের কাছ থেকে ২৯ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম মো. দ্বীন ইসলাম (২৪)। সে ব্রাহ্মণবাড়িয়া কসবা লতুয়ামোড়া এলাকার ফারুক মিয়ার ছেলে। র্যাব-১১ এর সহকারি পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আড়াইহাজারে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ মো. দ্বীন ইসলামকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে প্রাইভেটকারের মধ্যে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নারায়ণগঞ্জসহ এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় সোপর্দ করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।