Logo
HEL [tta_listen_btn]

কাভার্ডভ্যানে মাদক বহন – ৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২ 

কাভার্ডভ্যানে মাদক বহন – ৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২ 

সোনারগাঁ সংবাদদাতা
সোনারগাঁয়ে ৯ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ ফেব্রæয়ারি) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাঘাট টোলপ্লাজা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো, ফেনী সদরের ধর্মপুর এলাকার আবু আহাংয়ের ছেলে জাকির হোসেন (৪১) ও কুমিল্লার চৌদ্দগ্রামের কাইচ্ছুটি এলাকার মো. আব্দুল মোতালেবের ছেলে নাজমুল হুদা শুভ (২৭)। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পিকআপে করে ইয়াবার বড় একটি চালান নিয়ে কয়েকজন মাদক কারবারি চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে রংপুর যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ মেঘনাঘাট টোলপ্লাজা এলাকার ঢাকামুখী লেনে অবস্থান করে। পরে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com