সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
সাইনবোর্ডে অবস্থিত নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে কোন ধরনের অনৈতিক কর্মকান্ড করলেই কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের নবাগত উপ-পরিচালক গাজী মাহমুদুল হাসান। গাজী মাহমুদুল হাসান বলেন, কিছু দালাল চক্র বিভিন্ন মানুষকে দ্রæত পাসপোর্ট করে দেয়ার কথা বলে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে আমরা বিভিন্নভাবে জানতে পারি। কিছু দালাল চক্রকে আমরা ধরে পুলিশেও দিয়েছি। যদি আমার অফিসের কোন স্টাফ এসব কাজে জড়িত থাকে তাহলে তাদের কেউও ছাড় দেয়া হবেনা। তিনি আরও বলেন, পাসপোর্ট অফিস হবে হয়রানি ও দালাল মুক্ত। গ্রাহকরা যেনো হয়রানি ও দালাল মুক্তভাবে পাসপোর্ট করতে পারে আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। যদি হয়রানি ও দালালের শিকার হন কোন গ্রাহক তাহলে ভুক্তভোগিরা যেনো আমাদের সাথে সাথে বিষয়টি অবগত করেন। তাহলে আমরা আপনাদের সঠিক সেবা দিতে পারবো এবং দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো। পাসপোর্ট অফিসে অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে আমরা সার্বক্ষণিক তৎপর রয়েছি। অনিয়ম করলেই থাকতে হবে কারাগারে এমনটাই জানান নারায়নগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক গাজী মাহমুদুল হাসান।
পাসপোর্ট করতে আসা গ্রাহকেরা জানান, আগে পাসপোর্ট করতে আসলে মোটা অংকের টাকা দিয়ে দালালের মাধ্যমে করতে হতো। দালালের মাধ্যমে যদি পাসপোর্ট না করতাম তাহলে অনেক হয়রানি শিকার হওয়া লাগতো। তাই বাড়াবাড়ি না করে বাধ্য হয়ে দালালের মাধ্যমে পাসপোর্ট করতাম।
পাসপোর্ট অফিসের উপ-পরিচালক গাজী মাহমুদুল হাসান স্যার যোগদান করার পর থেকেই দালাল ও হয়রানি মুক্তভাবে পাসপোর্ট করতে পারছি। গাজী মাহমুদুল হাসান স্যারের সততা আর নিষ্ঠা দেখে আমরা পাসপোর্ট গ্রাহকরা মুগদ্ধ। পাসপোর্ট অফিসের উপ-পরিচালক গাজী মাহমুদুল হাসান আগামীতেও হয়রানি মুক্ত ও দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবেন এমনটাই প্রত্যাশা গ্রাহকদের।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।