Logo
HEL [tta_listen_btn]

আড়াইহাজারে দুর্ধর্ষ ডাকাতি ৭ লাখ টাকার মালামাল লুট \ গৃহকর্ত্রী আসমা আহত 

আড়াইহাজারে দুর্ধর্ষ ডাকাতি ৭ লাখ টাকার মালামাল লুট \ গৃহকর্ত্রী আসমা আহত 

আড়াইহাজার সংবাদদাতা
আড়াইহাজার উপজেলার কাকাইলমোড়া গ্রামে ডাকাতির ঘটনায় গৃহকর্ত্রী আসমা (৩৫) গুরুতর আহত হয়েছেন। ডাকাত দল লুট করে নিয়ে গেছে নগদ টাকাসহ ৭ লাখ টাকার মালামাল। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩ মার্চ) দিবাগত রাতে। আহত আসমার স্বামী আবু সাইদ কাঁচপুরে কাঁচামালের ব্যবসা করেন বলে জানা গেছে।জানাযায়,শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে১০/১২ জন মুখোশধারী ডাকাত দল আসমার চৌচালা টিনের ঘরের কাঠের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেশীয়অস্ত্রের মুখে আসমাকে জিম্মি করে নগদ ৩ লাখ ২০ হাজার টাকা, সাড়ে৪ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও একটি এন্ড্রয়েড মোবাইল ফোনসহ ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময়ঘরের আলমারির চাবি ডাকাতদের না দিতে চাইলে ডাকাতরা আসমাকে পিটিয়েগুরুতর আহত করে। মুমূর্ষু অবস্থায় তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থা গুরুতর বিধায় কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ বিষয়ে আসমার ভাই ইয়াহিয়া বাদি হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে থানার ভারপ্রাপ্ত ওসি সাইফুল ইসলাম সোহাগ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com