Logo
HEL [tta_listen_btn]

শহীদ মিনারে সমাবেশে আনু মোহাম্মদ /বাংলাদেশ চলছে পাকিস্তানী মডেলে

শহীদ মিনারে সমাবেশে আনু মোহাম্মদ /বাংলাদেশ চলছে পাকিস্তানী মডেলে

নিজস্ব সংবাদদাতা
অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বলেছেন, বাংলাদেশ এখন পাকিস্তানীমডেলেই চলছে। পাকিস্তান আমলে ২২ পরিবার দেশ শাসন করেছে। এখন একইভাবে দেশ চলছে। পুলিশ, র‌্যাব, দুর্নীতি দমন কমিশন কোনো প্রতিষ্ঠানকেই কাজ করতে দেয়া হচ্ছে না। তিনি বলেন, সরকার জনগণের ওপর নির্ভর করছে না। সরকারের নির্ভরতা সন্ত্রাসী, চাঁদাবাজ, মাফিয়া, দখলবাজদের ওপর। একইভাবে দেশের বাইরে তাদের আদানি, মোদি, চীন ও রাশিয়াকে খুশি করতে হয়। তাদের শামীম ওসমানের মতো লোক দরকার। যারা শুধু খুন করে না, মানুষকে আতঙ্কিত করে রাখে। শুক্রবার (৩ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বলেন, ত্বকী হত্যার বিচার হচ্ছে না ১০ বছর। সাগর-রুনি হত্যার বিচার হচ্ছে না ১১ বছর। তনু ধর্ষণ ও হত্যার বিচার হচ্ছে না ৭ বছর। তার মানে হত্যাকারীরা যদি শক্তিশালী হয়আর সরকারের সঙ্গে যদি সম্পর্ক থাকে তাহলে হত্যাকারীর বিচার হয় না। দেশের মানুষ কী মনে করছে তার কোনো কিছুতেই সরকারের কিছু আসে যায় না।
তিনি বলেন, বাংলাদেশ এখন পাকিস্তান মডেলেই চলছে। পাকিস্তান আমলে ২২ পরিবার দেশ শাসন করেছে। এখন একইভাবে দেশ চলছে। পুলিশ, র‌্যাব, দুর্নীতি দমন কমিশন কোনো প্রতিষ্ঠানকেই কাজ করতে দেয়া হচ্ছে না। সাগর-রুনি, তনু এসব হত্যার তদন্তটিও হয়নি। একমাত্র ত্বকী হত্যার কিছুটা তদন্ত হয়েছে, কিন্তু বিচার হচ্ছে না। তবে বিচার আটকে থাকবে না। একদিন অবশ্যই ত্বকীর খুনিদের বিচার হবে। খুনিদের যারা রক্ষা করছে বছরের পর বছর তাদেরও বিচার হবে। সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মানবাধিকার কর্মী খুশি কবির, ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি হালিম আজাদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এড. এ বি সিদ্দিক, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com