Logo
HEL [tta_listen_btn]

তল্লায় পরিত্যক্তাবস্থায় – ফেনসিডিল উদ্ধার

তল্লায় পরিত্যক্তাবস্থায় – ফেনসিডিল উদ্ধার

ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লার তল্লা থেকে পরিত্যক্তাবস্থায় ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।শনিবার (৪ মার্চ) বিকেলে তল্লা রেললাইন চৌরাস্তা মোড় থেকে প্লাষ্টিকের বস্তায় থাকা ফেনসিডিলগুলো উদ্ধার করে পুলিশ। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন জানায়, শনিবার বিকেল ৫টার দিকে তল্লা পরিত্যক্ত রেললাইনস্থ চৌরাস্তা মোড়ের পাশে পরে থাকা একটি প্লাষ্টিকের বস্তার ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, পুলিশ দেখতে পেয়ে মাদক কারবারিরা ফেনসিডিলের বস্তা রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com