Logo
HEL [tta_listen_btn]

ভুলতায় বিক্ষোভ মিছিল

ভুলতায় বিক্ষোভ মিছিল

রূপগঞ্জ সংবাদদাতা
রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ৫নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামসহ ৫ জনকে কুপিয়ে জখম করার প্রতিবাদে, আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। রোববার (৫ মার্চ) বিকেল ৫টায় উপজেলার ভুলতা ইউনিয়নের পারাগাও ঈদগাহ মাঠ সংলগ্ন এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম ভুইয়াসহ ৫ জন মানুষকে কুপিয়ে জখম করার পরও আসামীরা প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেফতার করছেনা। আমরা অবিলম্বে এই অপরাধীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। নচেৎ আমরা মুইরাবসহ আশপাশের এলাকাবাসী কঠোর আন্দোলনের প্রস্তুতি নিব। মুইরাব এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, রাশেদ মিয়া, রুহুল আমীন, আবু সাঈদ, বকুল মিয়া আমান উল্লাহ, গিয়াস উদ্দিন, নাসির মাস্টার, এছহাক মিয়া, মাসুদ মিয়া, আল-আমীনসহ এলাকার সর্বস্তরের জনগণ। উল্লেখ্য, শুক্রবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টায় উপজেলার ভুলতা ইউনিয়নের মুইরাব এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ধারালো অস্ত্র নিয়ে এক সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামের অফিসে হামলা চালায় প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এসময় মহিলাসহ একই পরিবারের ৫ জন কুপিয়ে গুরুতর জখম করা হয়। আহতরা হলেন, ভুলতা ইউনিয়ন সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম ভুইয়া ও তার বড় ভাই মুকবুল হোসেন, বোন পারভীন বেগম, বোন পারভীন বেগমের ছেলে কালাম, প্রতিবেশী বাদল মিয়া। এ ঘটনায় আহত ইউপি সদস্য সাইফুল ইসলাম ভুইয়ার ভাতিজা মুরাদ হোসেন ভুইয়া রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ বিষয়ের উপর ভুলতা ফাঁড়ির উপ-পরিদর্শক মিজানুর রহমান বলেন, হামলার ঘটনায় সোহাগ নামের এজাহার নামীয় একজনকে গ্রেফতারসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতার অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com