Logo
HEL [tta_listen_btn]

চোরাই কাঠবাহী পিকআপ আটক

চোরাই কাঠবাহী পিকআপ আটক

সোনারগাঁ সংবাদদাতা
সোনারগাঁয়ে আষাঢ়িয়ারচর বন বিভাগের স্থায়ী চেকপোস্টে অভিযানে অবৈধভাবে পরিবহনকৃত ৬৬ পিস গজারির বল্লিসহ একটি পিকআপ (ঢাকা মেট্রো-অ-১১-২৮৪৩) আটক করা হয়েছে। সোমবার (৬ মার্চ) ভোরে পিকআপটি ত্রিপল দিয়ে ঢেকে ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে আটক করেন বন বিভাগের কর্মকর্তা। সোনারগাঁ বন বিভাগের চেকপোস্টের কর্মকর্তা আনোয়ার হোসেন এর সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধ গজারির বল্লিসহ পিকআপটি আটকের পর ঢাকা সামাজিক অঞ্চলের বন সংরক্ষক এসএম মনিরুল ইসলাম ও ঢাকা বিভাগীয় বন কর্মকর্তাকে অবহিত করে ১৯২৭ সালের বন আইনের ২০০০ সালে সংশোধিত ৫২(১) ধারা অনুযায়ী গাছসহ পিকআপ ভ্যানটি জব্দ দেখিয়ে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com