Logo
HEL [tta_listen_btn]

ফেব্রিকস গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

ফেব্রিকস গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

ফতুল্লা সংবাদদাতা
ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা, বকেয়া মজুরি পরিশোধ, শ্রম আইন অনুযায়ী ৭ কর্মদিবসে বেতন পরিশোধসহ ১৩ দফা বাস্তবায়নের দাবিতে ফতুল্লা ফেব্রিকস গার্মেন্টস শ্রমিকেরা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ ও বঙ্গবন্ধু সড়কে মিছিল অনুষ্ঠিত হয়। কারখানার শ্রমিক রায়হানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, জেলা সহ-সাধারণ সম্পাদক নুর হোসেন সর্দার, গাবতলি পুলিশ লাইন শিল্পাঞ্চল শাখার সাধারণ সম্পাদক খোরশেদ আলম, রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের জেলা সংগঠক কামাল হোসেন, কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সহ-সভাপতি আনোয়ার খাঁন, নাঈম, মাসুদ রানা। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গার্মেন্টস মালিক কর্তৃপক্ষ বাংলাদেশ সরকার ঘোষিত ২০১৮ সালের প্রায় সাড়ে ৪ বছর পূর্বে নি¤œতম মজুরি এখনো পর্যন্ত বাস্তবায়ন করে নাই।শ্রম আইন অনুযায়ী নিয়মিত প্রতিমাসে ৭কর্মদিবসে বেতন পরিশোধ করে না। বেতনে মাতৃত্বকালীন সুবিধা নারী শ্রমিকদের প্রদান করে না।বছর শেষ হলে অর্জিত ছুটির টাকা পরিশোধ করে না। এই গার্মেন্টস এর মালিক কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারের শ্রম আইন অনুযায়ী অনুসরণ না কারখানা পরিচালনা একেবারেই করেনা। নেতৃবৃন্দ আরও বলেন, কারখানার সকল শ্রমিকদের নিয়োগ পত্র-পরিচয় পত্র-সার্ভিস বুক প্রদান করেনা মালিক কর্তৃপক্ষ। কারখানার নারী শ্রমিকদের রাত্রিকালীন ডিউটি অতিরিক্ত করায়। কারখানায় কোন শ্রমিক অসুস্থ হলে ছুটি দেয় না এবং নিয়মমত শ্রমিকরা ছুটি কাটাতে চাইলে মালিক কর্তৃপক্ষ ছুটি প্রদান করে না। গত ৩ বছর যাবৎ শ্রমিকের ইনক্রিমেন্ট বৃদ্ধি করে নাই। মালিক কর্তৃপক্ষ বেআইনিভাবে যখন তখন যেকোনো সময় শ্রমিক ছাঁটাই করে শ্রমিকের অধিকার বঞ্চিত করে। শ্রমিকেরা তাদের সংকট নিরসনের জন্য মালিক কর্তৃপক্ষ বরাবর বিভিন্নভাবে অভিযোগ জানিয়েছে তারপরও মালিক কর্তৃপক্ষ সংকট সমাধান করে না। প্রতিমাসের ২০ থেকে ২২ তারিখে শ্রমিকের বেতন পরিশোধ করে। শ্রমিকেরা বাধ্য হয়ে আন্দোলন সংগ্রাম করে। নেতৃবৃন্দ আরো বলেন, বর্তমানে বাংলাদেশে সকল নিত্যপণ্যের দাম বহুগুণ বেড়ে যাওয়ায় শ্রমিকের বেঁচে থাকা কষ্টসাধ্য হয়ে গেছে। তাই সরকার, প্রশাসন এবং শ্রমদপ্তরের কর্মকর্তাদের কাছে আহŸান অবিলম্বে শ্রমিকদের সংকট দ্রæত নিরসনের জন্য বকেয়া মজুরি পরিশোধ সহ ১৩ দফা দাবি বাস্তবায়ন করার আহŸান জানান। দাবি আদায় না হলে কারখানার শ্রমিকেরা লাগাতার আন্দোলন সংগ্রাম করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com