ফতুল্লা সংবাদদাতা
নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ১২ হাজার কেজি জাটকা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ মার্চ)দিবাগত রাতে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন পাগলা কর্তৃক লেফটেন্যান্ট শামস্ সাদেকীন নির্ণয়ের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার ধলেশ্বরী ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় শরিয়তপুর থেকে ঢাকাগামী ১ টি ট্রাক তল্লাশি করে ১২ হাজার কেজি (৩০০ মণ) জাটকা জব্দ করা হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জব্দকৃত জাটকার প্রকৃত মালিক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ। তিনি আরও বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।