বন্দর সংবাদদাতা
বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে ২০ ব্যারেল পুড়াতেলসহ তেল বহনকারি একটি স্ট্রিলের ট্রলার আটক করেছে। তবে অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি দলের মূলহোতা পারভেজসহ তার বেশ কয়েকজন সহযোগী কৌশলে পালিয়ে যায়। বুধবার (৮ মার্চ) রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চর-ধলেরশ^রী এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত পুড়া তেলসহ বহনকৃত স্ট্রিলের ট্রলারটি আটক করা হয়।
এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক শওকত আলী জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমি ও আমার সঙ্গীয় ফোর্স বন্দর উপজেলার চর-ধলেরশ^রী এলাকায় অভিযান চালাই। অভিযানকালে চোরাকারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পারভেজসহ তার বেশ কয়েকজন সহযোগী চোরাইকৃত পুরাতেল ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়। পরে একটি স্ট্রিলের ট্রলারে রক্ষিত ২০ ব্যারেল পুরাতেল জব্দ করে থানায় নিয়ে আসি। চোরাইকৃত পুরাতেল উদ্ধারের ঘটনায় আমাদের তদন্ত অব্যহতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।