Logo
HEL [tta_listen_btn]

আড়াইহাজারে গাঁজাসহ গ্রেফতার ৩

আড়াইহাজারে গাঁজাসহ গ্রেফতার ৩

আড়াইহাজার সংবাদদাতা
আড়াইহাজারে নারীসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। তাদের দাবি, গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায়ী। শুক্রবার (১০ মার্চ) আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাটের পরিবহনের টোল আদায়ের বক্স এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো, ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া শান্তিনগর এলাকার খোকন চন্দ্র দাসের ছেলে শ্রী প্রান্ত চন্দ্র দাস (২০), কুমিল্লার কোতয়ালী বিবির বাজার গাজীপুর এলাকার মৃত তোতা মিয়ার ছেলে মো. শাকিল (২১) ও বরিশাল বানারীপাড়ার শিয়াল কাঠি এলাকার জামরুল হোসেন টুটুলের স্ত্রী আছমা বেগম (২৮)। গ্রেফতারকৃত মো. শাকিলের বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় ২টি পৃথক মামলা রয়েছে এবং আসামী আছমা বেগমের বিরুদ্ধে ঢাকার মোহাম্মদপুর থানায় ১টি মাদক মামলা রয়েছে। র‌্যাব-১১ এর সহকারি পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত অভিনব কৌশলের মাধ্যমে গাঁজা বহন করে নারায়ণগঞ্জসহ এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com