নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল (ভিপি বাদল) বলেছেন, বিএনপি আর জামায়াত মানেই অগ্নিসন্ত্রাস। এরা টানা ৯০ দিন হরতাল দিয়ে দেশকে তছনছ করে দিয়েছিলো।এদের কাছ থেকে সাবধানে থাকতে হবে। শনিবার (১১ মার্চ) বেলা ১২টার দিকে শহরের ২নং গেট এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। এরআগে, সকাল ১০টা থেকে জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন। বিএনপির কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে থাকার জন্যই এই সমাবেশ বলে জানান নেতা-কর্মীরা। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরু। আরও উপস্থিত ছিলেন, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালেহ আহাম্মেদ খোকন, বন্দর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেন, শ্রমিক লীগ নেতা মুজিবুর রহমান, বঙ্গবন্ধু সৈনিক লীগের জসিম উদ্দিনসহ ছাত্রলীগ, যুবলীগের নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আজ সারা দেশের জেলা ও মহানগরে শান্তি সমাবেশ। আমি আসার সময় শুনলাম, রাস্তার এক পাশ বন্ধ করে কোন একটা সংগঠন সমাবেশ করছে। পরে জানতে পারলাম সেই সংগঠনটির নাম অগ্নিসন্ত্রাস, বিএনপি জামায়াত। যারা ৯০ দিন হরতালের মধ্য দিয়ে সমগ্র বাংলাদেশকে তছনছ করে দিয়েছিলো। সমাবেশ শেষে ২নং রেল গেট থেকে চাষাঢ়া পর্যন্ত একটি মিছিল বের করে নেতৃবৃন্দ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।