ফতুল্লা সংবাদদাতা
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ (ইযুআবা) ফতুল্লা থানার অন্তর্গত কুতুবপুর ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মার্চ) সকালে পাগলা রেললাইনস্থ আইজে এবি মিলনায়তন সংলগ্ন জাহাঙ্গীর ভিলা অডিটোরিয়ামে উক্ত সম্মেলনে পুরান কমিটি বিলুপ্ত করে সাবেক সাধারণ সম্পাদক হুসাইন মুহাম্মদ মুন্নাকে সভাপতি, সাবেক উপ-সম্পাদক আব্দুল আজিজকে সহ-সভাপতি ও সাবেক যুগ্ম সম্পাদক মাওলানা আলামিনকে সাধারণ সম্পাদক হিসেবে নয়া কমিটি ঘোষণা করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মদ জুবায়ের হোসেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ জাহাঙ্গীর কবির।মুহাম্মদ জাহাঙ্গীর কবির বলেন, দেশের মানুষ আজ এই সরকারের নিপীড়নে দিশেহারা। আগামীর সমৃদ্ধ বাংলাদেশকে গড়তে যুব সমাজের আদর্শিক আন্দোলনের কোনো বিকল্প নেই। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সভাপতি মুহাম্মদ বেলাল হোসেন। সম্মেলনে আরো বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মুহাম্মদ হাসান, প্রচার সম্পাদক আলামিন আজাদ, আইএবি কুতুবপুর শাখার সভাপতি হাজী ওয়াসিমউদ্দীন ও সেক্রেটারি মুহাম্মদ মহিউদ্দীন প্রমুখ। এরআগে সভাপতি মুহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুসাইন মুহাম্মদ মুন্নার সঞ্চালনায় বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট থেকে আগত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।