দেশের আলো ডেস্ক
যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব-১০। শনিবার (১১ মার্চ) যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে পিকআপ ভর্তি গাঁজার চালানসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, ডালিম হোসেন (৩৭) ও রাশেদুল ইসলাম (২৪)। র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আনুমানিক ১৮ লাখ টাকা মূল্যের ৬০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা পেশাদার মাদক বিক্রেতা। তারা সীমান্তবর্তী এলাকা থেকে পিকআপযোগে গাঁজাসহ অন্য মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলো। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।