Logo
HEL [tta_listen_btn]

গলায় রড ঢুকিয়ে অটোচালক খুন  ফতুল্লায় ৩ ঘাতক গ্রেফতার \ মামলা পক্রিয়াধীন 

গলায় রড ঢুকিয়ে অটোচালক খুন  ফতুল্লায় ৩ ঘাতক গ্রেফতার \ মামলা পক্রিয়াধীন 

ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লায় অটোচালক ইউসুফ (৪০) কে রড দিয়ে খুঁচিয়ে হত্যা করে ব্যাটারীচালিত অটোছিনতাই করে পালিয়ে যাওয়ার পথে ৩ ঘাতককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, ফতুল্লা মডেল থানার দেওভোগ পানির ট্যাংকির আজিজের বাড়ির ভাড়াটিয়া তোজাম্মেল হকের পুত্র মাহবুব (২৪), কাশিপুরের আক্তার হোসেনের পুত্র কাউছার (২২) ও দেওভোগ পানির ট্যাংকির মামুনের বাড়ির ভাড়াটিয়া আমিন (২৩)। তারা সকলেই অটোচালক ও মাদকাসক্ত। পুলিশ শনিবার (১১ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে ঘাতকদের গ্রেফতার করা হয় এবং ভোর রাত ৪টার দিকে লাশ উদ্ধার করা হয়। হত্যাকান্ড ও ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত সাড়ে ১১টায় ফতুল্লা মডেল থানার চর কাশিপুর নাজিমুদ্দিনের বাড়ির সামনের ফাঁকা রাস্তায়। নিহত ইউসুফ লক্ষীপুর জেলার কমলনগর থানার কালকিনি গ্রামের আলী হোসেনের ছেলে।তিনি ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় সুমন মহাজনের অটো ভাড়ায় চালাতেন এবং ৩ মেয়ে নিয়ে পশ্চিম দেওভোগ চুনকা আলী সড়ক খানকা মোড়ে ভাড়ায় বসবাস করতেন। ৩ মাস পূর্বে নিহতের স্ত্রী টিউমারে আক্রান্ত হয়ে মারা যান। নিহতের ছোট মেয়ে ইয়াসমিন (৭) জানায়, তার বাবা শনিবার বিকেল ৫টার দিকে বাসা থেকে বের হয়ে গ্যারেজে যায়। ভোররাতে জানতে পারি আমার বাবাকে হত্যা করা হয়েছে। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসীন জানায়, গ্রেফতারকৃতরা সকলেই অটোচালক এবং তারা সবাই মাদকাসক্ত। তারা একই গ্যারেজের একই মহাজনের গাড়ি চালাতো।পূর্বপরিকল্পিতনুযায়ী শনিবার মাগরিব নামাজের পরপর গ্রেফতারকৃতরা তাদের গাড়ি গ্যারেজ মালিকের নিকট বুঝিয়ে দিয়ে আসে। রাত ১১টার দিকে তারা পরিকল্পনানুযায়ী নিহতের অটো গাড়ি ভাড়া করে চর কাশিপুর যাওয়ার জন্য। চর কাশিপুর নাজিমুদ্দিনের বাড়ির সামনের ফাঁকা রাস্তার সামনে গিয়ে তারা নিহত অটোচালক ইউসুফকে গাড়ি থেকে নামিয়ে গলার মধ্যখানে রড ঢুকিয়ে দেয়। একই জায়গায় একাধিকবার রড ঢুকিয়ে দিয়ে আঘাতের মাধ্যমে মৃত্যু নিশ্চিত করে লাশ ফেলে রেখে অটো গাড়িটি নিয়ে চলে আসে। পরে তারা কাশিপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ঘাতক কাউছারের বাড়ির সামনে আসে এবং অটো গাড়িতে থাকা ব্যাটারীগুলো কাউছারের বাড়ির খাটের নিচে লুকিয়ে রেখে। রাত দেড়টার দিকে অটো গাড়িটি রাস্তা দিয়ে ধাক্কা দিয়ে টেনে হিচড়ে নিতে থাকলে রাতের নিয়মিত ডিউটি করাকালীন সময়ে থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন মোল্লার সন্দেহ হয়। তখন তাদের আটক করে পরিচয় এবং গাড়ির সমস্যা জানতে চায়। এতে তারা সন্দেহজনক কথাবার্তা বলায় তাদের মহাজনকে ডাকতে বলেন। পরক্ষনেঅটো গাড়িটির মালিক সুমন এসে জানান, আটককৃত ৩ জন তার অন্য গাড়ির চালক তবে এ গাড়ির নয়।তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, চালক ইউসুফকে হত্যা করে চর কাশিপুর সড়কের নাজিমুদ্দিনের বাড়ির সামনের ফাঁকা রাস্তায় লাশ ফেলে রেখে এসেছেন। রাত ৪টার দিকে গ্রেফতারকৃতদের দেখানো স্থান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় রড দিয়ে আঘাত করা হয়েছে। শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই। এ ঘটনায় হত্যা মামলা পক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com