Logo
HEL [tta_listen_btn]

পুলিশ হেফাজতে নির্যাতন……… সেই ওসি ও এসআই কারাগারে

পুলিশ হেফাজতে নির্যাতন……… সেই ওসি ও এসআই কারাগারে

সোনারগাঁ সংবাদদাতা
সোনারগাঁয়ে এক কাপড় ব্যবসায়ীকে পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগে দায়েরকৃত মামলায় ২ পুলিশ কর্মকর্তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তারা হলো, সোনারগাঁ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম ও উপ-পরিদর্শক (এসআই) সাধন বসাক। রোববার (১২ মার্চ) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আস-শামস্ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৯ সালের ১৪ নভেম্বর আদালতে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে করা একটি মামলার তদন্ত শেষে গত ৯ ফেব্রæয়ারি আদালতে ওসি মোরশেদ আলম ও এসআই সাধন বসাকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। এই ২আসামী হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। রোববার তারা জজ কোর্টে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মামলার নথিসূত্রে জানা যায়, ২০১৮ সালের ৭ অক্টোবর রাতে সোনারগাঁেয়র দত্তপাড়া এলাকা থেকে কাপড় ব্যবসায়ী আনিসুর রহমান ও যুবলীগ নেতা জাহিদুল ইসলামকে চোখ ও দু’হাত বেঁধে থানায় ধরে নিয়ে যাওয়া হয়। এরপর তাদের থানার ভেতরে অমানুষিক নির্যাতন করে ওই ২ পুলিশ কর্মকর্তা। নির্যাতনে ব্যবসায়ী জ্ঞান হারালে তাকে উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখাকে হুমকি দেয়া হয় ঘটনা কাউকে না জানাতে। পরবর্তীতে এ ঘটনায় নারায়ণগঞ্জের আমলী আদালতে ওসি ও এসআইকে আসামী করে মামলা করেন ব্যবসায়ী আনিসুর রহমান। বাদি পক্ষের আইনজীবী মৃণাল কান্তি দত্ত জানান, ব্যবসায়ী আনিসুর রহমানের করা মামলায় ওই ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছিলো আদালত। আজ তারা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে শুনানী শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন।
মামলার বাদি ব্যবসায়ী আনিসুর রহমান আলমগীর বলেন, আজকের আদেশে আমি সন্তুষ্ট। আশা করি, সামনে ন্যায় বিচার পাবো। আসামী পক্ষের থেকে হুমকি-ধমকি দিচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিনিয়ত মামলা উঠানোর জন্য আমাকে হুমকি ধমকি দিচ্ছে। আগেও আমার বাড়িতে লোকজন পাঠিয়েছে যাতে মামলাটি প্রত্যাহার করে নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com