Logo
HEL [tta_listen_btn]

মোসলেম হত্যাকারীদের শাস্তি দাবি

মোসলেম হত্যাকারীদের শাস্তি দাবি

আড়াইহাজার সংবাদদাতা
আড়াহাজারে দু-পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত মোসলেম হত্যার বিচার ও নির্দোষ ব্যক্তিদের অব্যহতির দাবি জানিয়ে মানববন্ধন করেছে স্থানীরা। সোমবার (১৩ মার্চ) বেলা ১১টার সময় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী নয়াবাজারে নারী-পুরুষসহ কয়েকশ এলাকাবাসী মানববন্ধনে অংশ নেয়। এসময় মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান আমানউল্লাহ আমান বলেন, নিহত মোসলেম একজন ভাল মানুষ ছিল। তাকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানাচ্ছি এবং এ মামলায় নিরীহ ও এলাকার সম্মানীত ব্যক্তি বিল্লাল, জাকারিয়া, আলী আকবরসহ নির্দোষ ব্যক্তিদের মামলা থেকে অব্যহতি প্রদানের দাবি জানান। চেয়ারম্যান বলেন, একটি পক্ষ ফায়দা লোটার জন্য ঘটনার সময় যারা এলাকায় বা ঘটনাস্থলেই ছিল না তাদেরকেও মামলায় জড়িত করার বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। শালমদী বাজারের ব্যবসায়ী ইকবাল হোসেন বলেন, মোসলেম হত্যার সাথে জড়িতদের সাথে বেশ কয়েকজন নিরীহ ব্যক্তিকে মামলায় আসামী করা হয়েছে যারা ঘটনার সময় এলাকায়ই ছিলনা। নিরীহ মানুষদের আসামী করার কারণে এলাকার মানুষ রাস্তায় নেমেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com