Logo
HEL [tta_listen_btn]

রমজানে অফিসের নয়া সময়সূচি

রমজানে অফিসের নয়া সময়সূচি

নিজস্ব সংবাদদাতা
আসন্ন রমজানে অফিস সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার (১৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় আসন্ন পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন বলা হয়, রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। আর দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার ও শনিবার।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, ব্যাংক, বিমা, অন্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্য প্রতিষ্ঠান (যাদের সার্ভিস অতি জরুরি) জনস্বার্থ বিবেচনা করে তাদের নিজস্ব আইন/বিধি অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও তার আওতাধীন সব কোর্টের অফিস সময়সূচি বাংলাদেশ সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে। এরআগে সোমবার (১৩ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে আসন্ন রমজানের অফিস ধারণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com