রূপগঞ্জ সংবাদদাতা
রূপগঞ্জে রাকিব হত্যা মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের গ্রেফতারের তথ্য জানান র্যাব-১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু। এরআগে সোমবার (১৩ মার্চ) রাতে মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানার মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামী রূপগঞ্জের গোলাকান্দাইলের মৃত আছমত আলীর ছেলে জাকির হোসেন (৪৫) ও আলমগীর হোসেনের ছেলে ইলিয়াস হোসেন (২৪) কে গ্রেফতার করা হয়। মামলার বরাত দিয়ে র্যাব জানায়, ভিকটিম রাকিব হোসেন রূপগঞ্জ থানারগোলাকান্দাইল পূর্বপাড়া এলাকায় তার বোন আখি আক্তারের নির্মাণাধীন ভবন দেখাশুনা করতেন। স্থানীয় কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজগ্রæপ জাকির গ্রæপের লিডার জাকির হোসেন ও ইলিয়াস হোসেনসহ তাদের অন্য সহযোগীরা ভিকটিম রাকিবের কাছ থেকে তার তত্ত¡াবধানে ওই নির্মাণাধীন ভবনের জন্য চাঁদা দাবি করে। ভিকটিম রাকিব চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। এতে জাকির গ্রæপ রাকিবের ওপর ক্ষুব্ধ হয়। ২০২২ সালের ২১ সেপ্টেম্বর রাতে রাকিব গোলাকান্দাইল পূর্বপাড়া হান্নানের চায়ের দোকানে অবস্থান করা কালে আসামী জাকির ও ইলিয়াসসহ জাকির গ্রæপের অন্য সদস্যরা মিলে অতর্কিতভাবে হামলা করে। আসামীদের কাছে থাকা দেশীয় অস্ত্র দিয়ে নৃশংসভাবে ভিকটিম রাকিবকে ঘটনাস্থলে কুপিয়ে হত্যা করে তারা। ওই ঘটনায় ভিকটিমের বোন আখি আক্তার বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা বর্ণিত হত্যাকান্ডের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে বলে র্যাব জানিয়েছে। গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সিআইডির তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।