Logo
HEL [tta_listen_btn]

সিদ্ধিরগঞ্জে ফেনসিডিলসহ গ্রেফতার ৩

সিদ্ধিরগঞ্জে ফেনসিডিলসহ গ্রেফতার ৩

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ৬শ’ ৯৫ বোতল ফেনসিডিলসহ ৩মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো, চক্রের মূলহোতা মো. জসিম উদ্দিন (৩৪), তার সহযোগী মো. বিল্লাল (৩৭) ও মো. মনজিল হোসেন (৩২)। অভিযানে তাদের কাছ থেকে ৬শ’ ৯৫ বোতল ফেনসিডিল, ১টি ট্রাক ও নগদ ৮ হাজার ৭শ’ ৪৭ টাকা জব্দ করা হয়। মঙ্গলবার (১৪ মার্চ) বেলা ১২টার দিকে র‌্যাব-৩ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। আরিফ মহিউদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (১৩ মার্চ) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের চালান নিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি ও সরবরাহ করে আসছিলো। তিনি জানান, আসামীরা বিভিন্ন সময়ে বিভিন্ন অভিনব পদ্ধতি অবলম্বন করে মাদকের চালান বহন করে থাকে। মূলত তারা পণ্যবাহী ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করেন এবং ট্রাকের পণ্যের আঁড়ালে ফেনসিডিল, গাঁজাসহ অন্য মাদকের চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে। এছাড়াও আসামীদের মাদক ব্যবসার সঙ্গে একাধিক সিন্ডিকেট জড়িত রয়েছে বলে জানা গেছে। এ সিন্ডিকেটের সদস্যদের গ্রেফতারের জন্য র‌্যাবের অভিযান চলমান রয়েছে। গ্রেফতারকৃতআসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com